• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
পর্ন তারকার ২৪ হাজার ডলার অনুদান নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনার নামে টার্গেট কিলিং জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল সরকারের কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে: গণপূর্তমন্ত্রী আলিয়া মাদ্রাসায় ফের সংঘর্ষের শঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম তরুণদের মাদকে ঠেলে দিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা ছড়াবেন না: জামায়াত আমির

পর্ন তারকার ২৪ হাজার ডলার অনুদান নিয়ে বিতর্ক

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

জাপানের কুমামোতো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩০ লাখ ইয়েন (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) অনুদান ও জরুরি ত্রাণসামগ্রী দিয়ে বিতর্ক ও আলোচনার কেন্দ্রে এসেছেন ২২ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র অভিনেত্রী (পর্ন তারকা) ইউ তানো।

তাঁর এই সহায়তার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী তাঁর উপার্জনকে ‘নোংরা টাকা’ বলে কটাক্ষ করলেও, পেশার ঊর্ধ্বে উঠে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ায় তাঁর পক্ষে দাঁড়িয়েছেন বহু নেটিজেন।

গত মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউ তানো জানান, কুমামোতো ভূমিকম্পের ভয়াবহ চিত্র দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন। এরপরই জাপানি রেড ক্রসের মাধ্যমে ৩০ লাখ ইয়েন অনুদান দেওয়ার পাশাপাশি হিরোশিমায় অবস্থানরত এক বন্ধুর সাহায্যে খাবার পানি, গুঁড়ো স্পোর্টস ড্রিংকস, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপদ্রুত এলাকায় পাঠিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি লেখেন, ‘আমার সামর্থ্য হয়তো খুব সামান্য, তবে দুর্গত মানুষদের কিছুটা উপকারে আসার আশায় এই চেষ্টা। আশা করি ক্ষতিগ্রস্তরা নিজেদের স্বাস্থ্য ও জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক—এটিই আমার প্রার্থনা।’

ইউ তানোর পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিপুলসংখ্যক মানুষ তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও, কিছু ব্যবহারকারী তাঁর পেশা তুলে ধরে কটূক্তি করেন। এক নেটিজেন মন্তব্যের ঘরে লেখেন, ‘টাকাটা নোংরা, তবে ধন্যবাদ।’ অন্য কয়েকজন এটিকে ‘শরীরের বিনিময়ে উপার্জিত অর্থ’ বলে মন্তব্য করেন।

এমন সমালোচনার জবাবে ইউ তানো বলেন, ‘পেশাগত কারণে কারও সহায়তা প্রত্যাখ্যান করার কোনো যুক্তিসংগত কারণ থাকতে পারে না। অনুদান স্রেফ একটি অনুদান। যে মানুষের সাহায্য প্রয়োজন, তাঁর কাছে সহায়তা পৌঁছানোটাই সবচেয়ে বড় বিষয়।’

তানোর এই সুনির্দিষ্ট জবাবের পর বহু নেটিজেন তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ এটি। কোনো ব্যাংক ডাকাতি বা জালিয়াতির টাকা নয় যে এটিকে নোংরা বলা যাবে। পেশা দিয়ে কাজের বিচার করা অন্যায়।’

অন্য এক ব্যবহারকারী লেখেন, ‘টয়লেট পরিষ্কারের কাজ করা মানুষের বেতন যেমন নোংরা নয়, তেমনই আইনসম্মত যেকোনো উপায়ে অর্জিত অর্থই সম্মানজনক। তানো ইউ যে উদারতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।’

উল্লেখ্য, গত ২৮ জুলাই জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে ‘ইয়ন মল’ নামের একটি বাণিজ্যিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪৬ হাজার পরিবার পানি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে এবং ৮ হাজার ৫০০-র বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে দিন কাটাতে হচ্ছে।

প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতের সদস্য হলেও ইউ তানোর মানবিক কর্মকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুনে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় এক ব্যক্তি গলায় খাবার আটকে গিয়ে হার্ট অ্যাটাক করলে, তানো ও তাঁর সঙ্গীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে সিপিআর দেন। অ্যাম্বুলেন্স আসার আগেই তাঁরা ওই ব্যক্তির জীবন বাঁচাতে সক্ষম হন। এই সময় তাঁর এমন উদ্যোগ সংবাদমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category