• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
আবারো তেলের দাম বাড়ল ৩ শতাংশ হরমুজ প্রণালিতে ইরানের অধিকার রয়েছে, পশ্চিমাদের ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ কড়া সমালোচনা রাশিয়ার গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান পারমাণবিক যুগে বাংলাদেশ মাঠে কৃষকই যখন ‘বজ্রদণ্ড’: বজ্রপাতে কেন অসহায়ত্বের কবলে বাংলাদেশ? সংঘাত এড়িয়ে দীর্ঘমেয়াদী আন্দোলনের পথে ১১ দল: লক্ষ্য ‘গণভোটের রায়’ বাস্তবায়ন ২০২৬-২৭ বাজেট: ৬ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা, পরোক্ষ করের চাপে পিষ্ট হতে পারে সাধারণ মানুষ জিন প্রযুক্তি ও এআই: মানুষের ‘নিখুঁত’ প্রজন্ম গড়ার হাতছানি অব্যবহৃত জমিতে ‘সৌরবিদ্যুৎ’ উৎপাদন করতে চায় রেল সাগরে গ্যাসের বিশাল ভাণ্ডার: টেকনাফ-সেন্ট মার্টিন ব্লকে ৬ টিসিএফ পাওয়ার সম্ভাবনা

‘পাঠ্যবইয়ে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান’ যা বললেন সোহেল তাজ

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

তিনি ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো ‘দৈনিক শিক্ষা’ অনলাইন পত্রিকার একটি ছবি। সেই ছবিতে লেখা রয়েছে ‘পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান’। অন্য দুই ছবি হলো জর্জ অরওয়েল লেখা দুটি বই- Animal Farm ও 1984. এই বই দুটি তিনি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন।

সোহেল তাজের পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশ প্রেম জেগে উঠে না আর আমরা সেই একই দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলার বেড়াজালে আটকে থাকি।

২০২৪ বাংলাদেশকে একটি স্বৈরাচারী, অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত করেছে আর ১৯৭১ আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে- সঠিক, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না

‘who controls the past controls the future’-1984

সবাইকে অনুরোধ করবো জর্জ অরওয়েল এর লেখা এই দুইটা বই পড়তে:

1. Animal Farm

2. 1984


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category