• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

পুরুষদের টেস্টোস্টেরন ৫০ বছরে কমেছে ৫৪ শতাংশ

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিশ্বজুড়ে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের গড় মাত্রা আশঙ্কাজনক হারে কমছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ১৯৭২ থেকে ২০১৯ সালের মধ্যে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা কমেছে প্রায় ৫৪ শতাংশ।

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মানবসমাজ এখন পুরুষদের প্রজননক্ষমতার বড় ধরনের সংকটের মুখোমুখি হতে পারে। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির (ইএসএইচআরই) বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সেখানে গবেষকরা জানান, গত পাঁচ দশকে টেস্টোস্টেরনের গড় মাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সূত্র : দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category