• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

প্রতারণার ফাঁদ বাংলাদেশ ব্যাংকের লোগো দিয়ে

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপে বাংলাদেশ ব্যাংকের নাম এবং লোগো ব্যবহার করে সহজ শর্তের ঋণ ও বিনিয়োগের প্রলোভন দেওয়া হচ্ছে। সঙ্গে চটকদার বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে নানা অফারের মিথ্যা বা ভুয়া তথ্য। এসব প্রতারকদের ফাঁদে পড়ে মানুষের মোটা অঙ্কের টাকা খোয়ানোর শঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে লোন, রি-পেমেন্ট, ইন্টারেস্ট রেট ইত্যাদি সংক্রান্ত বিনিয়োগ ও মুনাফা কেন্দ্রিক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় মোবাইল ব্যবহারকারী সাধারণ জনগণ এসব মোবাইল অ্যাপ্লিকেশন বা বিজ্ঞাপনে নির্ভরযোগ্য বিবেচনা করে প্রতারিত হতে পারেন। এ ছাড়া এ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে বড় ধরনের জালিয়াতি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ বা মুনাফা সংক্রান্ত বিজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category