• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে টেলবোন ব্যথার লক্ষণসমূহ মধ্যপ্রাচ্যে শ্রমিক সুরক্ষায় কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৮১

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজে তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ছয়জনকে ইতিমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়ায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সচিবালয়ে রাত জেগে নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক আরও বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকালের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবারের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category