• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মর্মান্তিক মৃত্যু স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ ও ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা: উপজেলা চিকিৎসকদের সম্মেলনে প্রধানমন্ত্রী রাজনীতির ‘বসন্তের কোকিল’ বনাম তৃণমূলের দীর্ঘশ্বাস: টিকে থাকবে কে? তেলতেলে বিশ্বনীতি: আবারও কি বিদ্যুৎ যন্ত্রণায় বাংলাদেশ! এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন স্রেফ গুজব, আদর্শ বিকিয়ে জোটে যাব না: রুমিন ফারহানা কোচিং বাণিজ্য রোধ ও স্কুল সংস্কারে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছাল প্রথম হজ ফ্লাইট আইএমএফের ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: বিভ্রান্তি উড়িয়ে দিল সরকার পর্যাপ্ত মজুদের পরও দেশজুড়ে জ্বালানির হাহাকার: ঢাকা ছাড়িয়ে আরও ১০ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপের বিস্তৃতি

প্রেগন্যান্সি গুঞ্জন ও শাকিবের সঙ্গে সংসার: অবশেষে মুখ খুললেন বুবলী

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢালিউড পাড়ায় এখন ‘টক অব দ্য টাউন’ চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বর্তমান রসায়ন থেকে শুরু করে ফের মা হতে যাওয়ার গুঞ্জন—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের বিশেষ দিনে ভক্তদের সামনে এসে ব্যক্তিগত নানা বিষয়ে মুখ খুললেন এই নায়িকা।

পডকাস্টে অজানা কথা

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের জীবনের অনেক অজানা অধ্যায় শেয়ার করেছেন বুবলী। সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে কীভাবে চলচ্চিত্রের নায়িকা হলেন, সেই সংগ্রামের কথা উঠে এসেছে তার বক্তব্যে। এছাড়া নিজের প্রথম প্রেম এবং শোবিজের অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন তিনি।

শাকিব খান ও প্রেগন্যান্সি গুঞ্জন

শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থা কী—তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। পডকাস্টে এ বিষয়টি স্পষ্ট করেছেন বুবলী। একই সঙ্গে শোবিজে জোর গুঞ্জন চলছে যে, বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই এই গুঞ্জন ডালপালা মেলে। শোনা যাচ্ছে, বুবলীর দ্বিতীয় সন্তানের বাবাও হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। পডকাস্টে এই স্পর্শকাতর বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি।

আবেগঘন মুহূর্ত ও পুরস্কারের আক্ষেপ

অনুষ্ঠানে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ঘোষণার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category