• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু লবণের রাজত্বে বিপন্ন জীবন: তৃষ্ণার্ত উপকূলে এক কলস পানির যুদ্ধ অলিগলি পেরিয়ে মূল সড়কে রাজত্ব: অনিয়ন্ত্রিত যন্ত্রযানের কবলে বিপন্ন জননিরাপত্তা ও অর্থনীতি পাম্পে হাহাকার, অথচ উপচে পড়ছে ডিপো: দেশীয় প্রতিষ্ঠানের অকটেন নিচ্ছে না সরকার মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাইডেনের ফোন

Reporter Name / ২৯৯ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

ইসরাইল ও ফিলিস্তিনের মুক্তিকামী শাসক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।খবর: বিবিসির।

অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণসহায়তা পাঠানো নিয়ে মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাইডেন বলেছেন, ‘আমি তাকে (মাহমুদ আব্বাস) আশ্বস্ত করেছি যে গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানো নিশ্চিত করতে এবং এই সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে আমরা কাজ করছি।’

মার্কিন প্রেসিডেন্ট ওই পোস্টে জানান, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন এবং হামাস ফিলিস্তিনের জনগণের ‘মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য লড়ছে না’ বলেও পুনর্ব্যক্ত করেছেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।

শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেলআবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরাইল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category