• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
অতিরিক্ত বাসভাড়া নিলে জরিমানা, বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিমার টাকা হাতাতে নিজেদের বাসেই আগুন দিচ্ছে আওয়ামী লীগ চক্র চাকরির চূড়া থেকে নামার প্রস্তুতি ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতের বিরাট অবদান ছিল: সালাহউদ্দিন আহমেদ

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের বিরাট অবদান ছিল। বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তি, মতাদর্শের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা জরুরি।’’ শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের মুরুব্বি হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছি। কোনো রাজনৈতিক উদ্দেশে নয়।’’

ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘‘অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে যা জনগণ প্রত্যাখান করবে। আমরা প্রায় সংস্কারে ঐক্যমত পোষণ করেছি কয়েকটি বাদে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে রাজি আছি। নির্বাচন বিলম্ব করে কারা সুযোগ নিতে চায় তাদের জনগণ ভালো ভাবেই চেনে।’’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category