• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ

Reporter Name / ২১৯ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

ইরানের বিরুদ্ধে ২০২০ সালের একটি বিমান দুর্ঘটনায় জাতিসংঘে অভিযোগ করেছে কানাডা, সুইডেন, ইউক্রেন ও ব্রিটেন। সোমবার এই চার দেশ জাতিসংঘের  আন্তর্জাতিক বেসমারিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে তারা অভিযোগ করে।

২০২০ সালের ৮ জানুয়ারি তেহরান থেকে টেকঅফের কিছুক্ষণ পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৮০০ বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেসময় ফ্লাইটে থাকা ১৭৬ জনের সবাই নিহত হয়েছিলেন। বিমানটির মধ্যে অভিযোগ করা চার দেশের নাগরিকই ছিলেন।

এই ঘটনার তিন দিন পরই ইরান স্বীকার করেছিল, তাদের সামরিক বাহিনী ভুলবশত দুটি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে কিয়েভ-হামি বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে।

এক যৌথ বিবৃতিতে চার দেশ তেহরানকে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে ফ্লাইটে একটি বেসামরিক বিমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার  অভিযোগ করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পরিবার যেন তাদের প্রাপ্য ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category