• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা মারা গেছেন

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত উগান্ডার রাজা ওয়ো নিয়িম্বা মারা গেছেন। মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসেন এবং ৩৪ বছরেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার রাজ্যের প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, উগান্ডা প্রজাতন্ত্র নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত হলেও সেখানে কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে আছে। উপনিবেশ-পূর্ব সময়ের গঠিত এসব রাজ্যের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ছিলেন উগান্ডার পশ্চিমাঞ্চলের ছোট রাজ্য তোরোর রাজা। রাজ্যটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তের কাছে।

১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেন ওয়ো নিয়িম্বা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিতি পান।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে আকিকি বলেন, গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে তিনি তোরোর ওমুকামা বা রাজা, মহামান্য রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছেন।

আকিকি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রাজার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category