• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

ভাইকে মায়ের জানাজায় আসতে দেওয়া হয়নি, প্যারোলে মুক্তি মিললেও: টুকু

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মৃত মাকে শেষবার দেখার জন্য প্যারোলে মু‌ক্তি মিল‌লেও আমার বড় ভাই আব্দুস সালাম পিন্টুকে আস‌তে দেওয়া হয়‌নি। এই নির্যাতন-নি‌পীড়ন কখনই ভালো পথ দেখায় না।’

জেলার গোপালপুর উপজেলার গুলিপেচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মায়ের জানাজা নামাজের আগে যুবদল সভাপতি এসব কথা বলেন।

এর আগে শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোছা. সালমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সালমা বেগমের মৃতদেহ তাদের গ্রামের বাড়ি গোপালপুরের গুলিপেচা এলাকায় আনা হলে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয়রা একনজর দেখতে ভিড় করেন।

জানাজায় আব্দুস সালাম পিন্টুকে ‘আস‌তে না দেওয়ার’ বিষ‌য়ে সরকার‌কে দায়ী ক‌রে যুবদল সভাপ‌তি ব‌লেন, ‘যারা কর‌ছেন, যা কর‌ছেন তারা থে‌মে যান। আপনারা অনেক ক‌রে‌ছেন। এলাকার একজন জনপ্রতি‌নি‌ধি ছি‌লেন আমার ভাই। সবাই তা‌কে ভালো মানুষ হি‌সে‌বে চি‌নেন। আমার ভাই তার মা‌য়ের মরা মুখটা দেখ‌তে পার‌বে না এটা কি হ‌তে পারে!’

জানাজায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির, কৃষক দলের সহসভাপতি মাইনুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মিঞা মো. রাসেল, যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল করিম সরকার, জেলা উপজেলাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে গুলিপেচা পারিবারিক কবরস্থানে সালমা বেগমের দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category