• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
ইরান-ইসরায়েল সংঘাতের আঁচে নতুন ফ্রন্ট: ইরাকি মিলিশিয়াদের সঙ্গে সৌদি আরবের ‘ছায়াযুদ্ধ’ ইরান ও ইসরায়েলের উত্থান: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে দিশেহারা ও নতুন পথের সন্ধানে সৌদি আরব জ্বালানি ফুরিয়ে অচল ১৮ বিদ্যুৎ কেন্দ্র:, লোডশেডিংয়ে হাঁসফাঁস করছে গ্রামবাংলা চালক যখন তেলের লাইনে: গন্তব্যে পৌঁছানোর এক অন্তহীন যুদ্ধ স্বাস্থ্যখাতে নীরব বিপর্যয়: নেপথ্যে কাদের খামখেয়ালি? তেহরানের মৌন অভিমান নাকি গভীরতর কূটনৈতিক ব্যর্থতা? মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা

ভাঙা হাত নিয়েই বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব কান মাতালেন ঐশ্বরিয়া

Reporter Name / ২৩৯ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। ১৪ মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এ আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী শেন ময়ূর।

বরাবরের মতো এবারের আসরেও দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া। তার আগে মেয়ে আরাধ্যর হাত ধরে হাজির হন বচ্চন বধূ। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। কানের লাল গালিচায়ও প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে।

ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। কানে যোগ দেওয়ার আগে তার হাতের এ অবস্থা দেখে মন ভেঙে যায় বহু ভক্ত অনুরাগীদের। কিন্তু দমে যাননি ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতান, সঙ্গে মানুষের হৃদয়ও জয় করে নেন।

ঐশ্বর্য রায় ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন।

এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category