• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

ভারতীয় নাগরিক রিমান্ডে কোকেনসহ গ্রেপ্তার

Reporter Name / ৫৩২ Time View
Update : সোমবার, ১২ জুন, ২০২৩

কোকেনসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক সালোমি লালরামধরাইকে (৪৮) চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালোমি লালরামধরাইকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাঁর কাছে ১ কেজি ৮০০ গ্রাম কোকেন পাওয়া যায়। জব্দ করা কোকেনের বাজারমূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

আজ বিমানবন্দর থানা-পুলিশ সালোমিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। ভারতীয় নাগরিকের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। তিনি নিজে আদালতে কথা বলেন। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানি নিয়ে আদালত সালোমি লালরামধরাইকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

সালোমিকে আটকের পর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক নাজমা জ্যাবিন সাংবাদিকদের বলেছিলেন, মরক্কো থেকে একটি ফ্লাইট আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী সালোমির কাছ থেকে দেড় কেজি কোকেন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

সালোমির গন্তব্য ভারতে ছিল জানিয়ে নাজমা বলেছিলেন, শুল্ক গোয়েন্দার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি মাদক থাকার তথ্য অস্বীকার করেন। পরে তাঁর ট্রলি ব্যাগ স্ক্যান করে মাদকসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। এরপর গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে ব্যাগ খোলা হয়। ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category