• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

ভারতে ৫৪ জনের সহিংসতায় প্রাণ গেল

Reporter Name / ৪৮৩ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

ভারতের মণিপুরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।

রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে নাগা ও কুকি নৃগোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ চূড়াচাঁদপুর থেকে ইম্ফল উপত্যকা, মোরেহ, কাকচিং ও কাংপোকপি জেলাসহ রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে নিহত ৫৪ জনের মধ্যে ১৬ জনের লাশ চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে এবং ১৫ জনের লাশ পূর্ব ইম্ফল জেলার জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স মর্গে রাখা হয়েছে।

পশ্চিম ইম্ফল জেলার লামফেলে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের মর্গে আরও ২৩টি লাশ রাখা আছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

সাম্প্রদায়িক এ সহিংসতায় নিহতের সংখ্যা আরও অনেক বেশি এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

সহিংসতা নিয়ন্ত্রণে আনতে রাজ্যটিতে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলের প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, চূড়াচাঁদপুর জেলায় দুটি পৃথক গোলাগুলির ঘটনায় পাহাড়ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ সময় ভারতীয় রিজার্ভ ব্যাটেলিয়নের দুই জওয়ানও আহত হন বলে জানিয়েছে তারা।

বর্তমানে মনিপুরের রাজধানী ইম্ফলে জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। শহরটির দোকানপাট ও মার্কেট ফের খুলেছে এবং রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category