• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

ভিয়েতনামে তীব্র গরমে রাতে চাষাবাদ!

Reporter Name / ৪১৭ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে ধান লাগাচ্ছেন ভিয়েতনামের কৃষকরা। অন্ধকারেই বুনছেন তাদের জীবিকার বীজ। চাষের এ মৌসুমে এখন ঘুম হারাম চাষিদের। টর্চ-চার্জার লাইট নিয়ে দল বেঁধে চলে আসেন মাঠে। পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও অংশ নেন এ কাজে।

শখের বসে নয়, বিপদে পড়ে। গ্রীষ্মের উত্তাপে দিনের বেলা মাঠে যাওয়া অসম্ভবপর হয়ে উঠেছে দেশটিতে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের সবখানেই একই দৃশ্য। রেকর্ড উচ্চ তাপমাত্রা কৃষকদের জীবনকে যেন আরও দূর্বিষহ করে তুলছে।

দিনের বেলা তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাত বাড়তে বাড়তে অনেকটাই কমে আসে তাপ। তখনই মাঠে ছুটে যান চাষিরা। সূর্যের অতিরিক্ত তাপে জমির পানিও হয়ে ওঠে উত্তপ্ত। দিনের বেলা থেকে রাতের পরিবেশটা খানিকটা স্বস্তির হলেও পর্যাপ্ত আলো না থাকায় ধান লাগানো সঠিক সরলরেখায় না হওয়ার সম্ভাবনাই থাকে অনেক বেশি।

অন্ধকারে দিনের থেকে সময়ও লাগে অনেক বেশি। তবুও বেছে নিতে হয় রাতকেই। সূর্যের চোখ রাঙানি এড়িয়ে দিন-রাতের দুই বেলা কাজ করেন কৃষকরা। বিকাল ৪টা থেকে রাত ৯টা। আবার ভোর ৩টা থেকে সকাল ৯টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category