• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার

বিনোদন ডেস্ক / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে ভেনেজুয়েলার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে । এই সংকটময় মুহূর্তে দেশটির শিক্ষা খাতের পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড ‘ ক্যাম্পেইনের পক্ষে এই বৈশ্বিক সংহতির ডাক দেন । মূলত ২০২৬ ফিফা বিশ্বকাপের লিগ্যাসি বা উত্তরাধিকার ধরে রাখার অংশ হিসেবে বিশ্বব্যাপী শিক্ষা সহায়তায় ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে । ভিডিও বার্তায় শাকিরা জানান , শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলার ৪৩০ টির বেশি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে , যার ফলে আগামী সেপ্টেম্বর মাসে স্কুল খোলার পর হাজার হাজার শিশুর ক্লাসরুমে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে । এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্কুল পুনর্গঠন , শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য বই , খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য দ্রুত তহবিল প্রয়োজন।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ ডলার ভেনেজুয়েলার স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষা সংস্থাগুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে । ভিডিও বার্তায় শাকিরা বলেন , ‘ ইতিমধ্যে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন । আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ । তবে আমাদের আরও অনেক দেশকে পাশে দরকার । এবার ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানির পালা । আপনারাও এগিয়ে আসুন , যাতে ভেনেজুয়েলাসহ বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত শিশুরা নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। ‘ শাকিরার পাশাপাশি প্রভাবশালী অনেক ব্যক্তিত্ব এই প্রচারণায় যুক্ত হয়েছেন । মার্কিন সংগীতশিল্পী চার্লি পুত , শেফ মার্কাস স্যামুয়েলসন , ভেনেজুয়েলান গায়ক ড্যানি ওশান , জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা , জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীও ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ববাসীকে এই মহৎ উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category