• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা। রোববার, ৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা অত্যন্ত নিন্দনীয়। গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোটি মসজিদে নববীসহ পবিত্র স্থানগুলোর সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ বলেছে, এ ধরনের হামলা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তার ওপর অগ্রহণযোগ্য আঘাত।

বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category