• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে বড় রদবদল: ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের ১০ম বৈঠক অনুষ্ঠিত: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন স্বস্তির বৃষ্টি শুরু বিভিন্ন স্থানে: বিকেলে ঢাকায়ও বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: স্বস্তির আশা প্রচণ্ড গরমে স্কুলগামী শিশুদের টিফিনে কী দেবেন? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল এসএসসি পরীক্ষা নিয়ে সন্তুষ্ট সরকার: ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক ও প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ, নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক

মমতাজ রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন

Reporter Name / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। গণঅভ্যুত্থানের দুই মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ।

সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে’-গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে।

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৩ অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

এর আগে ১০ আক্টোবর মমতাজ বেগম ও ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category