• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মানব পাচারকারী চক্রের দুজন গ্রেপ্তার, মালয়েশিয়ার কথা বলে মিয়ানমারে নিয়ে হত্যা

Reporter Name / ২৭৩ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এক খুদে বার্তায় র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
র‍্যাব বলছে, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানব পাচারকারী চক্র।

সংঘবদ্ধ এই মানব পাচারকারীদের নির্যাতনে জহুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে মানব পাচারকারী চক্রের প্রধান ইসমাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ওই যুবকদের মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে—এসব বিস্তারিত তথ্য আজই সংবাদ সম্মেলন করে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category