• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

মার্চে ২.৪৯ শতাংশ রপ্তানি আয় কমেছে

Reporter Name / ৫১৮ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনীতির ধীরগতির মধ্যেও সবশেষ চার মাসে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে পারলেও সদ্য সমাপ্ত মার্চে তা আর হয়ে ওঠেনি; আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৯ শতাংশ কমেছে মোট রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে দেখা যায়, মার্চে বাংলাদেশ থেকে ৪৬৪ কোটি ৩৯ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি নেতিবাচক হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও মোট আয় সাড়ে ৭ শতাংশ কম। মার্চে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫.০২ বিলিয়ন ডলার, এক বছর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৪.৭৬ বিলিয়ন ডলার।

এর আগে ফেব্রুয়ারিতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাকের চালান বিশ্ববাজারে ভালো গেছে; ফলে ফেব্রুয়ারিতে বছরওয়ারি হিসেবে পণ্য রপ্তানি ৭.৮১ শতাংশ বেড়ে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়। তবে টানা তিন মাস পাঁচ বিলিয়ন ডলারের ঘরে থাকার পর ফেব্রুয়ারিতেই তা কমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category