• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মার্তিনেজ জামালকে দেওয়া জার্সিতে যা লিখলেন

Reporter Name / ৪৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা এমিলিয়ানো মার্টিনেজ সম্প্রতি ঢাকা থেকে ঘুরে গেছেন। ঢাকায় মার্টিনেজের সফর ছিল ১১ ঘণ্টার। এই সফরে সাধারণ দর্শকদের জন্য কোনো ইভেন্ট ছিল না মার্টিনেজের। মার্টিনেজের সঙ্গে দেখা হওযার সুযোগ হয়নি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা।

এ খবরটি শুনেছেন মার্টিনেজও, তবে সেটি কলকাতায় পৌঁছানোর পর। ঢাকা ও কলকাতা শহরে তাকে আনার উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকেই খবরটি পেয়েছেন মর্টিনেজ। কিন্তু চাইলেও তো আর তখন জামালের সঙ্গে মার্টিনেজের দেখা করার সুযোগ নেই। তবে দেখা না হওয়ার আক্ষেপ না ঘুঁচলেও জামাল ভূঁইয়ার জন্য নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি রেখে গেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। শুধু অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। জার্সিতে মার্টিনেজ লিখেছেন, ‘চিয়ার্স, জামাল।’

তবে মার্টিনেজের দেওয়া জার্সি এখনো হাতে পাননি জামাল।

জামাল গণমাধ্যমকে জানিয়েছেন, আমি লিগের খেলায় ছিলাম। আমাদের ম্যাচ ছিল। জার্সির কথা জানি না। কোনো জার্সি হাতে পাইনি।

জানা গেছে, সেই জার্সিটি এখন শতদ্রু দত্তর কাছে। শতদ্রু দত্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনিই জার্সিটি জামালের কাছে পৌঁছে দেবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category