• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মুষলধারে বৃষ্টি রাজধানীতে

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৃষ্টি হয়।

এরপর রাত পৌনে ১২টায় মোহম্মদপুর, মিরপুর, বারিধারা, কুড়িল বিশ্বরোড এলাকায় ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি নামে। ৪০ মিনিট ধরে মুষলধারে বৃষ্টি হয়। এই সময় ঝড়ো বাতাসের পাশাপাশি মেঘের গর্জনে কম্পিত হয় রাজধানীর মানুষ। ৪০ মিনিটের এই বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়।

রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়।

এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের

কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category