• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যতই হরতাল ও অবরোধ হোক অটোপাসের আর সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করেছিল বিএনপি। আমরা এই নকল অধ্যায় শেষ করতে চায়। শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা কলেজে চিকিৎসাকেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নকল করে পাস আর হবে না। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না। পড়ার বিকল্প নাই, লেখাপড়া না করলে চাকরিও পাওয়া যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে নাটোর পৌরসভার ১ নম্বর ওর্য়াডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ি হতে সুখদেব স্টোর পর্যন্ত রাস্তা সংস্কারকাজের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category