• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রল ট্যাঙ্কার

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহণের অভিযোগে তিনটি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই তিন কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি। খবর এএফপির।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের সামিল।

যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহণের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে- এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘জোরদারের’ প্রতিক্রিয়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে আরও জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।

তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে- আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র পেতে দিব না। এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এটা নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category