• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫ কানাডিয়ান

Reporter Name / ২৩২ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত হওয়া সবাই কানাডার নাগরিক।

সোমবার (৪ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান— তিনি এটি করতে পারবেন না।

জানা গেছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আছড়ে পড়ে এবং এর পর এতে আগুন ধরে যায়।

মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই ৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনো যানবাহন বা ভবনে আঘাত করেনি।

বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল জানিয়ে কর্মকর্তারা বলেছেন, পথে এই বিমানটি পেনসিলভানিয়া এবং কেনটাকিতে দুটি স্টপেজ দিয়েছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category