• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline
হরমুজ সংকটে মিত্রদের নীরবতায় কি খাদের কিনারে ন্যাটো? নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী

যুক্তরাষ্ট্র বনাম চীন-কানাডা-মেক্সিকো: শুল্ক আরোপের খেলা শুরু

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

একদিকে কানাডা, মেক্সিকো ও চীন, অন্যদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র।পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা শুরু হয়ে গেছে। ট্রাম্পের এবারের বাণিজ্য যুদ্ধের শুরুয়াত হয়তো এটিই।

মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ আর চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। মঙ্গলবার এ শুল্ক কার্যকর হয়।

গত ফেব্রুয়ারিতে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে। ফলে এখন চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ২০ শতাংশ।

এদিকে মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার থেকে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে।

এদিকে চীনও মার্কিন আমদানি পণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।  মঙ্গলবার বেইজিংয়ের দেওয়া ঘোষণায় বলা হয়, মুরগি, শূকর, সয়াবিন, গরুর মাংসসহ গুরুত্বপূর্ণ মার্কিন পণ্য তাদের শুল্কের তালিকায় রয়েছে। পাশাপাশি, মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে। এটি আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে। তবে ইতোমধ্যে চালান হয়ে যাওয়া পণ্য আগামী ১২ এপ্রিল পর্যন্ত শুল্কের আওতামুক্ত থাকবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেক্সিকো পাল্টা শুল্কের মাধ্যমে জবাব দেবে। শেইনবাউম আরও বলেন, তিনি আসছে রোববার মেক্সিকো সিটির কেন্দ্রীয় প্লাজায় একটি পাবলিক ইভেন্টে এ শুল্ক আরোপের ঘোষণা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category