• রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

যেসব কারণে রাতে আম খাবেন না

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

গরম পড়লেই ফলের বাজারে রাজত্ব করে ফলের রাজা আম। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি। রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক সুগার। তাই আম যেমন খেতে ভালো, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো। তবে আম খাওয়ার রয়েছে বিশেষ নিয়ম! যা না মানলে, উপকারের থেকে বেশি অপকার হবে। সকালে বা দুপুরে খেয়ে থাকি। অনেকেই আম রাতেও ডিনারের সঙ্গে খান। অনেকে আবার জুস করেও খেয়ে ফেলেন।

চিকিৎসকরা বলছেন, সকালে বা দুপুরে আম খেলেও সূর্য ডুবলে অর্থাৎ সন্ধ্যা বা রাতে ভুলেও আম খাবেন না। এতে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে।
* রাতে খাবার হজম করার প্রক্রিয়া স্লথ হয়ে যায়। সেই কারণে আমের মতো পুষ্টিগুণে ভরপুর ফল খাওয়া উচিত নয়। এতে বদহজম, গ্যাস, পেটেব্যথার মতো সমস্যা হতে পারে।

* রাতে আম খেলে ওজন বাড়তে পারে। কেননা, আমে রয়েছে উচ্চ ক্যালোরি ও সুগার। রাতে ঠিকঠাক হজম না হলে, ওজন বাড়তে পারে।

* আম খেলে শরীরে মধ্যে এনার্জির মাত্রা বেড়ে যায়। সেই কারণেই শরীর ক্লান্ত থাকলেও ঘুম আসতে চায় না। অনিদ্রার সমস্যা বাড়তে পারে রাতে আম খেলে।

আমে যেহেতু চিনির ভাগ বেশি, তাই আমের সঙ্গে সব সময় প্রোটিন অথবা ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত। যাতে আম খেলে আচমকা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে না যায়। আমের সঙ্গ দই খাওয়া যেতে পারে। এ ছাড়া চিয়া বীজ, ভেজানো বাদামের সঙ্গে আম খেলেও তা রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category