• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত এনআইসিইউ ওভারহিট হয়ে নবজাতক দগ্ধ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল রবি মৌসুমে ১৪ লাখ ৬০ হাজার কৃষক পাবেন প্রণোদনা, বরাদ্দ প্রায় ৯৬ কোটি টাকা যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে দেয়া হয়েছে ৩২২ কোটি টাকা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সুবিধা গ্রহণকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চিকিৎসার খরচ বহনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। ভিসার নির্ধারিত শর্ত অমান্য করা কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে পরবর্তী সময়ে দেশটিতে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে।

এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া আরেক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস।

সেখানে বলা হয়, ভিসার ক্ষেত্রে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া গত ২৮ অক্টোবরের এক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক সভায় যোগ দেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা প্রয়োজন।

ভিসার শর্ত মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের বলেও বিবৃতিতে স্মরণ করিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category