• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ও অর্থপ্রদানের নির্দেশনা পরিবর্তন করে প্রতারণা ঠেকাতে ব্যাংকগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রপ্তানি নথিপত্র আদান-প্রদান, ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন এবং অনলাইন যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। এতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও অফিসকে রপ্তানিকারকদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথিপত্র আদান-প্রদানের সুযোগ নিয়ে সাইবার জালিয়াতির ঝুঁকি বেড়েছে। বিশেষ করে রপ্তানি লেনদেনে নথিপত্র বিকৃত করা এবং অর্থপ্রদানের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তন আনার ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এ ধরনের জালিয়াতি প্রতিরোধে রপ্তানিকারকদের চারটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

প্রথমত, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি নথিপত্র পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তথ্য ও নথিপত্র আদান-প্রদানে এমন সুরক্ষিত মাধ্যম ব্যবহার করতে হবে, যাতে তৃতীয় কোনো পক্ষ সেগুলো বাধাগ্রস্ত বা বিকৃত করতে না পারে।

দ্বিতীয়ত, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থপ্রদানের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্বতন্ত্রভাবে যাচাই করতে হবে।

তৃতীয়ত, সন্দেহজনক লিংক, যাচাই না করা অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মতো গোপন তথ্য চাওয়া হয়—এমন অনুরোধ এড়িয়ে চলতে হবে।

চতুর্থত, কোনো ধরনের জালিয়াতির আশঙ্কা দেখা দিলে, অর্থপ্রদানের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন ধরা পড়লে কিংবা রপ্তানি নথিপত্র বিকৃতির ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে। সার্কুলারে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে উপযুক্ত যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব সতর্কতামূলক নির্দেশনা রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category