• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

রাশিয়ার ‘আসল’ শত্রু কে, যা বললেন পুতিন

Reporter Name / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু সম্মিলিত পশ্চিমা দেশগুলোর জোট। ইউক্রেন কেবলমাত্র তাদের একটি অস্ত্র। ইউক্রেনের মাধ্যমে তারা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। এই অস্ত্র দিয়েই রাশিয়াকে পরাস্ত করতে চায় পশ্চিমারা।

সোমবার মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সেনাদের সঙ্গে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুতিন।

পুতিন আরও বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে দ্বন্দ্বও পশ্চিমা দেশগুলোর হাতে সাজানো। তারা রাশিয়াকে পরাজিত করতে চায়। তবে পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যারা কিছুদিন আগেও রাশিয়াকে পরাজয়ের কথা বলতেন, তারাই এখন কিভাবে দ্রুত সংঘাতের অবসান ঘটানো যায় সেই রাস্তা খুঁজছে।

পুতিন বলেন, রাশিয়াও দ্বন্দ্ব শেষ করতে চায়। তবে শুধুমাত্র রাশিয়ার দেওয়া শর্ত অনুযায়ীই সংঘাত শেষ হবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের আজীবন লড়াই করার ইচ্ছা নেই, তবে আমরা আমাদের অবস্থান ছাড়তে যাচ্ছি না।

পুতিন বলেন, আপনারা দেখেছেন যে, যুদ্ধক্ষেত্র থেকে তারা ধীরে ধীরে পিছু হঠছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তথাকথিত সভ্য পশ্চিমারা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তা সত্ত্বেও তারা হারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category