• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাশিয়া পশ্চিমাদের গোপন তথ্য ফাঁস করার হুমকি

Reporter Name / ৪০৩ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। আর পশ্চিমাদের অস্ত্রের এসব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শিগগিরই প্রকাশ করবে হুমকি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

মঙ্গলবার একটি নিরাপত্তা সম্মেলনে এই হুমকি দিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

সের্গেই শোইগু দাবি করেছেন, রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে এসেছে, তাদের অস্ত্রও ফুরিয়ে এসেছে। বর্তমানে তাদের লড়াই করার ক্ষমতা ‘প্রায় শেষ’।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য পালটা হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। প্রথম দিকে কিছুটা সফলতা পেলেও দিন দিনে ইউক্রেনের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে

শোইগু আরও বলেন, ‘বিশেষ সামরিক অভিযানে, পশ্চিমাদের অস্ত্রের কথিত শ্রেষ্ঠত্বের অসংখ্য অতিকথার আসল তথ্য ফাঁস হয়েছে। যুদ্ধের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর যুদ্ধ করার ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ নির্দেশের পর প্রায় লাখ খানেক সেনা ইউক্রেনে প্রবেশ করে। তারা কয়েকদিনের মধ্যে পুরো ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ অংশ দখল করে নেয়। এসব দখলকৃত অঞ্চল থেকেই পশ্চিমাদের অস্ত্র সহায়তা নিয়ে এ বছরের জুনে পালটা হামলা শুরু করেছিল ইউক্রেন। কিন্তু সেটি আলোর মুখ দেখেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category