• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
অ্যাঞ্জেল মেরি কামস টু মি (দ্বিতীয় পর্ব) স্নাতকোত্তর পর্যন্ত নারীদের পড়ালেখা ফ্রি করবে সরকার: ডা. জুবাইদা ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দ্রুত অস্ত্র উৎপাদনে ২১ দিনের সময় দিল পেন্টাগন

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৩ আগস্ট। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

জমা পড়া মনোনয়নপত্র ১৬ আগস্ট সকাল ১০টা থেকে যাচাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সময় রাখা হয়েছে।

সবশেষে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইসি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের ভোটার তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category