• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূতের সঙ্গে রয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সনসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এছাড়া স্থানীয় রোহিঙ্গা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পরিদর্শন শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তারা।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত।

শনিবার (৩১ জুলাই) সকালে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category