• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক / ৩৮১ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চল ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্ডানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে।

এদিকে, বৃহস্পতিবার সকালেও ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছিল এবং অনেকে আহত হন। পরপর দুটি বড় ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category