• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মঙ্গলবার এ কথা জানান তিনি।

পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু এই বছর বিষয়টি সামনে এসেছে। আমরা আগামীতে চেষ্টা করব বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস যাতে বন্ধ করতে পারি। সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করব। যাতে আদালতে গিয়ে গুছিয়ে মিথ্য বলে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে, সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে। এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে; আমরা চেষ্টা করবো। ‘

সংবেদনশীলতার জায়গায় সরকার অবশ্যই শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী। বলেন, এসব বিষয় নিয়ে আলেম ওলামাদের সঙ্গেও আলোচনা করব, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে। আগামীতে শিক্ষা পরিবার সংবিধানের মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করবো আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাতে না পড়ে সে কারণে ঘণ্টা ঠিক পাঠদান ব্যবস্থা ঠিক রাখতে রমজানের শুরুতে মাত্র কয়েকদিন বিদ্যালয় খোলা রাখায় বিতর্ক হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় বছরের ৫২ দিন শনিবারের ছুটি বাতিলের চিন্তা-ভাবনা শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category