• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি বর্তমানে প্রাথমিক আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদ ও আলোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। যাচাই-বাছাই না করে এ বিষয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত বা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ৭৭ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বাছাই শেষ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা বেতন-ভাতা নেবেন, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শূন্য থাকবে—এটি গ্রহণযোগ্য নয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে। গত ২০ বছরে শিক্ষা ব্যবস্থা আরও পিছিয়ে গেছে। বর্তমানে শিক্ষক সংকটও ভয়াবহ পর্যায়ে রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে তিনি বলেন, ফলাফলে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়াকে ড্রপ বলা যায় না। জোর করে কোনো শিক্ষার্থীকে পাস করানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category