• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

শীতের আমেজ ঢাকায়, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সারা দেশে শনিবারের তুলনায় রোববার (১৬ নভেম্বর) আবহাওয়ার খুব বেশি পরিবর্তন নেই। বরং কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটি বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে আজ হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category