• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

শুরু হয়ে গেছে পাল্টা হামলা: জেলেনস্কি

Reporter Name / ৪০৫ Time View
Update : রবিবার, ১১ জুন, ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, এখনও রাশিয়ার দখলদার বাহিনীর হাতে থাকা অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা চলছে।রাজধানী কিয়েভে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় নেতা বলেন, ‘ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রাসঙ্গিক পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের বক্তব্যের জবাবে এমন কথা বলেন জেলেনস্কি। কারণ কিয়েভে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনীয় নেতাকে তার প্রতিপক্ষ রাশিয়ান নেতা পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর আগে পুতিন বলেছিলেন, এটি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে, ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শুরু হয়েছে।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পাল্টা হামলা শুরু হলেও এর কোনো সাফল্য লক্ষ করেননি তারা।

তবে জেলেনস্কি বলেন, ‘এটা খুশির খবর যে, পুতিন আমাদের পাল্টা আক্রমণের কথা স্বীকার করেছেন। এটা গুরুত্বপূর্ণ যে রাশিয়া (পাল্টা আক্রমণ) অনুভব করছে, অনুভব করতে পারছে যে তাদের কাছে বেশি সময় নেই।’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপোরিঝিয়ার দক্ষিণ এবং পূর্বে ফ্রন্টলাইন বরাবর আরও ইউক্রেনীয় আক্রমণাত্মক অভিযানের কথা জানিয়েছে।

অপরদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, বিগত ২৪ ঘণ্টার অভিযানে তারা আরও অগ্রসর হতে পেরেছে। এ সময় রুশ বাহিনীকে পিছু হটিয়ে অন্তত ১৪০০ মিটার পুনরুদ্ধার করতে পেরেছে তাদের বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category