১৪ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ফের সংলাপে বসতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে গত ১১ এপ্রিলের বৈঠক ব্যর্থ হলেও দুই পক্ষই কূটনৈতিক চ্যানেল খোলা রাখার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছে এএফপি।
সংকট ও সংলাপের প্রেক্ষাপট:
ফেব্রুয়ারি ২৮: ইরানে মার্কিন ‘অপারেশন এপিক ফিউরি’ ও ইসরাইলি ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু।
খামেনির মৃত্যু: যুদ্ধের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ক্ষমতার ভারসাম্য বদলে যায়।
বর্তমান লক্ষ্য: ২১ এপ্রিলের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে আবারও বড় ধরনের হামলার আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় আলোচনার ভেন্যু ঠিক করার প্রস্তুতি নিচ্ছে।