• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবস্থার উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে আরও এক ধাপ দৃঢ়ভাবে এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের ছাদে স্থাপিত সৌরশক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্রের সর্বোচ্চ প্রতীক জাতীয় সংসদে এই সবুজ উদ্যোগ প্রমাণ করে যে, সুযোগ্য নেতৃত্ব কেবল কথায় বা নীতিতে সীমাবদ্ধ থাকে না, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে জর্জরিত বাংলাদেশের জন্য পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির যে কোনো বিকল্প নেই, সে বিষয়টিও তিনি স্পষ্টভাবে তুলে ধরেন। সবুজ ও আত্মনির্ভর জ্বালানি রূপান্তরের এই গুরুত্বপূর্ণ যাত্রায় দেশের সব নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category