• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
ফুপার উত্তর জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, হত্যার আগে ঘটনাস্থলে যান এরশাদ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী শঙ্কায় ভবিষ্যৎ সেচ: দ্রুত নামছে ভূগর্ভের পানির স্তর স্পট মার্কেটে সিন্ডিকেটের থাবা: ৫ কোম্পানির কবজায় এলএনজি

সয়াবিন তেলের দাম আবারও বাড়ল

Reporter Name / ৫২৪ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩

রোজা শেষে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা লিটার।

ভোজ্যতেল উৎপাদক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে।

খোলা তেল ও পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি খোলা সয়াবিন ১৭৬ টাকা।

এক লিটার খোলা পাম সুপার তেলের দর ১৩৫ টাকা ধার্য করা হয়েছে।

এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা।  এখন ৫ লিটারের বোতল ৫৪ টাকা বাড়িয়ে ৯৬০ টাকায় বিক্রি হবে। খোলা পাম তেলের আগের দাম ছিল ১১৭ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category