• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
আমি শোকর করি, কারণ… রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত পিএইচপির ত্রুটি: ঝুঁকিতে লাখো ওয়েবসাইট, বিশ্বজুড়ে সাইবার সতর্কতা ধেয়ে আসছে সুপার টাইফুন, ঘণ্টায় গতিবেগ ২২৭ কিলোমিটার ৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘বিপুল গ্যাস’ প্রধানমন্ত্রীর সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে পররাষ্ট্রসচিব রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩ ৭ দল নিয়ে ‘সমমনা ইসলামী দল’ ঘোষণা, একসঙ্গে চলার অঙ্গীকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী ‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

সাজেকে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত: পুলিশ সুপার

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। তারা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন প্রায় তিন হাজার পর্যটক। তবে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এসময় সড়কের ব্যারিকেড সরিয়ে পর্যটকদের বহনকারী গাড়িগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। পুলিশ সুপার বলেন, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় সাজেকে আটকে পড়া পর্যটকরা বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনী ও পুলিশের ছয় সদস্য আহত হন।

তিনি আরও বলেন, একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উজোবাজার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সব পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category