• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
আমি শোকর করি, কারণ… রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত পিএইচপির ত্রুটি: ঝুঁকিতে লাখো ওয়েবসাইট, বিশ্বজুড়ে সাইবার সতর্কতা ধেয়ে আসছে সুপার টাইফুন, ঘণ্টায় গতিবেগ ২২৭ কিলোমিটার ৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘বিপুল গ্যাস’ প্রধানমন্ত্রীর সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে পররাষ্ট্রসচিব রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩ ৭ দল নিয়ে ‘সমমনা ইসলামী দল’ ঘোষণা, একসঙ্গে চলার অঙ্গীকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী ‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সাত সাগরের মাঝি’ ও ‘পাঞ্জেরী’ কবি ফররুখের কালজয়ী সৃষ্টি: নাহিদ ইসলাম

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী ছিল ১৯ অক্টোবর। ১৯৭৪ সালের এই দিনে রাজধানীর ইস্কাটন গার্ডেনে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আধুনিক বাংলা কবিতার অন্যতম এই কবিকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, মুসলিম জাগরণের অগ্রপথিক কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলার মুসলমানের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও নবজাগরণের আকাঙ্ক্ষাকে কবিতায় প্রকাশ করে তিনি এক অনন্য সাহিত্যিক ঐতিহ্য নির্মাণ করেছেন।

‘সাত সাগরের মাঝি’ ও ‘পাঞ্জেরী’র মতো কালজয়ী সৃষ্টি দিয়ে তিনি ঘুমন্ত জাতিকে জাগরণের আহ্বান জানিয়েছেন। তার কবিতায় একই সঙ্গে ধ্বনিত হয়েছে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন ভোরের প্রত্যাশা।

রাজনৈতিক প্রতিকূলতা, রাষ্ট্রীয় অবহেলা ও চরম দারিদ্র্যও তাঁর কলমকে থামাতে পারেনি। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সাহিত্যিকের শক্তি ক্ষমতার আনুকূল্যে নয়, বরং আদর্শের প্রতি অবিচলতায়। তার সাহিত্য ও জীবনদর্শন এখনও আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেয়।

মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া করি, আল্লাহ যেন কবিকে জান্নাতের মেহমান করেন। ’

পোস্টে ছবিতে ছিল কবির সাত সাগরের মাঝি কবিতার কয়েকটি লাইন। সেগুলো হচ্ছে-

‘যে পথে যদিও পার হতে হবে মরু,

সে পথে যদিও দরিয়ার নোনা পানি,

তবুও সে পথে আছে মঞ্জিল,

জানি আছে ছায়াতরু

পথে আছে মিঠে পানি। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category