• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

সাব স্টেশনে আগুন, বিদ্যুৎহীন পুরো হবিগঞ্জ

Reporter Name / ৪১৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি সাবস্টেশনে ভয়াবহ আগুনের ঘটনায় পুরো জেলা ও আশপাশের একাধিক উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র এলাকা থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দুটি ইউনিটের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবস্টেশনের একটি সিটি বাল্ব বিস্ফোরণের পর থেকেই আগুনের সূত্রপাত হয়।

পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। দুটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করেছে। মাধবপুর সেনাবাহিনীর টিম সতর্ক অবস্থানে রয়েছে। আগুন পুরোপুরি নিভে গেলেও সাবস্টেশনের মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’

এই অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category