• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান সব বিষয়ে বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম তিস্তা মহাপরিকল্পনা: উত্তরের মরুকরণ রোধ ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত

সারা দেশে ডেভিল হান্টে গ্রেফতার ৭৩১০

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

যৌথবাহিনী পরিচালিত অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জন গ্রেফতার হয়েছেন। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে আজ (শুক্রবার) বিকাল পর্যন্ত এ নিয়ে মোট ৭ হাজার ৩১০ জনকে গ্রেফতার করা হলো।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- দেশি দোনলা বন্দুক দুটি, দেশি শুটার গান একটি, বিদেশি পিস্তল একটি ও ছয়টি গুলি এবং ধারালো অস্ত্র একটি।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে এই অভিযান শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category