• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : কৃষি সচিব

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেছেন, কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যেন সার প্রাপ্তি থেকে বঞ্চিত না হন। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা কৃষক হয়রানি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম (অতিরিক্ত সচিব) সভায় সভাপতিত্বে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রকৃত কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সার পরিবহন ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়া হবে।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকায় বিসিআইসির তিনটি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার কিনতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় কৃষকদের সুবিধার্থে এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বলে জানান কৃষি সচিব। তিনি বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবেন।

এ সময় কৃষি সচিব কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা যেসব সুবিধা ও সেবা পাবেন, তা বিস্তারিতভাবে কৃষকদের কাছে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category