• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সালমান খানের পর এবার প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সরব হলেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের সমর্থনে সম্প্রতি বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ অন্যান্য তারকাদের নীরবতা নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পরেই আলিয়ার এই বক্তব্য সামনে এলো।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন আলিয়া।

অভিনেত্রী লেখেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে। যে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছে—তাদের প্রত্যেকের পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অজস্র ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের প্রতিনিধি নয়, তারা তাদেরও প্রতিনিধিত্ব করছে যারা তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের পথকে মসৃণ করছে।’

তিনি আরও যোগ করেন, ‘তাদের এই সাহস আমাকে অভিভূত করে। তাদের এই সংকল্প যেন আমাদের সামনে তুলে ধরা একটি আয়না, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হতেই অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না! প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি আমাদের শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category