• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

সিরীয়দের স্বদেশে ফেরা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছেন এরদোগান

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

তুরস্কে বসবাসরত লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সিরিয়ার বিদ্রোহীদের দামেস্ক দখলের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক ক্ষমতাচ্যুতির একদিন পর সোমবার (৯ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।

রোববার সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। বাশার আল-আসাদ এখন দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন।  আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য বড় মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, আমরা ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলছি যাতে কোনো ভিড় তৈরি না হয় এবং চলাচল সহজ হয়। সিরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাছাকাছি অবস্থিত ইয়াইলাদাগি ক্রসিং ২০১৩ সাল থেকে সীমান্তের কাছে যুদ্ধের কারণে বন্ধ ছিল।

র্তুকি প্রেসিডেন্ট বলেন, আমরা শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি আমরা এতদিন তাদের যেভাবে রেখেছি তার সঙ্গে মিল রেখে করব।

এর আগে সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য কাজ করবে তার দেশ।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছেন। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের সবচেয়ে বড় আশ্রয়স্থল এই দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category