• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের তুরস্কে দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঘোষণা

Reporter Name / ৪৩০ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় রাউন্ডে আগামী ২৮মে আবারও হবে ভোটগ্রহণ। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল বোর্ড এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।

এ পর্যন্ত রিসেপ তাইয়্যেপ এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। আর এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। দ্বিতীয় দফায় লড়বেন এই দুই প্রার্থী।

সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের এ ঘোষণার পর সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান করেন কিরিচদারোগ্লু। এক টুইটবার্তায় তিনি বলেন, আশা করি আমরাই এগিয়ে থাকবো।

এদিকে তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোগানের দল একে পার্টি।

ভোটে এরদোগানের এগিয়ে থাকা নিয়ে আনন্দিত এরদোগানের সমর্থকরা। রাজধানী আঙ্কারায় দলীয় সদর দপ্তরের সামনে ভিড় করেছেন হাজার হাজার সমর্থক।

সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা খুশিতে গান গাইতে শুরু করলে এরদোগানও তাদের সঙ্গে তাল দিতে থাকেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category