• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সুরের জাদুকর আজম খানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি এবং পপসম্রাট আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৫ জুন)। ২০১১ সালের এই দিনে তিনি পার্থিব মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অবিনাশী চেতনা বুকে ধারণ করে বেড়ে ওঠা এই মহান শিল্পী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে বন্ধুদের নিয়ে ‘উচ্চারণ’ ব্যান্ড গঠন করে দেশের সংগীত জগতে এক বৈপ্লবিক ধারা তৈরি করেন। ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘আলাল ও দুলাল’ কিংবা ‘ওরে সালেকা ওরে মালেকা’র মতো অসংখ্য কালজয়ী গানের মধ্য দিয়ে তিনি এ দেশের কোটি শ্রোতার হৃদয়ে বেঁচে আছেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ সরাসরি প্রচারের পর দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান এই কিংবদন্তি। পরবর্তীতে ফিরোজ সাঁই, ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের সাথে মিলে তিনি বেশ কিছু ঐতিহাসিক গান উপহার দেন। বন্ধু ইশতিয়াকের পরামর্শে এসিড-রক ঘরানার ‘জীবনে কিছু পাবোনা’ গানটি সৃষ্টি করে তিনি বাংলা গানের ইতিহাসে প্রথম হার্ডরকের সূচনা করেন। তার দীর্ঘ কর্মজীবনে ১৭টি একক অ্যালবামসহ মোট ২৫টি অ্যালবাম রয়েছে। ১৯৮২ সালে প্রকাশিত ‘এক যুগ’ ছিল তার প্রথম অডিও অ্যালবাম এবং ২০১১ সালে তার শেষ অ্যালবাম ‘গুরু তোমায় সালাম’ বাজারে আসে। অনন্য এই সংগীতসাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ চ্যানেল আইতে বিশেষ অনুষ্ঠান ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category